প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ২:২৯ পি.এম
কবিতা – জিবন ভাঙবেই!!!”/আমির হোসেন
"জিবন ভাঙবেই!!!"/আমির হোসেন
আমি আমার জিবনের
চলার পথে,
উত্থানের ও সাক্ষী আবার -
পতনেরও!!
জিবনে চলার বাঁকে বাঁকে
সমুদ্রের উত্তাল ঢেউ
আসে - যায় সব সময়
জিবন ডিঙ্গি নৌকা
তাই! -
ডুবুডুবু কাতরায়।
ভালো কিছুর আশায়
চাতকের বেশে,
বসে একা একা অবশেষে
আমও যায় ছালাটাও যায়!
হাল না ছেড়ে শক্ত হাতে
বৈঠা ধরে -
ভাবতে থাকি হবে যে!
অনেক কিছু এর পরে।
ঢেউয়ের পরে ঢেউ এর মতন
নিঃশেষ করে চলেছে
হৃদয়ের ভাঙ্গন।
ভাঙ্গনের রাস্তা বেঁধে চলে
সাজানোর চেষ্টা,
বিধাতার সংসার বিধাতাই খেলে!!
আমরা শুধু দর্শক হয়ে -
থাকি মুক্তির আশে!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত