ইউসুফ হোসেন রনি: উপজেলার মধুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দড়িহাঁসরাজ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃত: সোলাইমান প্রামানিকের ছোট ছেলে জিয়াউর রহমান জেবু ( অনার্স-মাস্টার্স) রাজশাহী বিশ্ববিদ্যালয় ।
স্কুল জীবন থেকেই সামাজিক মানবিক কাজে উৎসাহ নিয়ে বিভিন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠনের সঙ্গে মানবিক কাজে যুক্ত হোন তিনি । মাধ্যমিক উচ্চমাধ্যমিক পার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে দেশের বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেন ।
সেই ধারাবাহিকতায় গ্রামেও তিনি বিভিন্ন জনসেবা মূলক কাজ অব্যাহত রাখেন । সময়ের বিবর্তনে গ্রাম ছাপিয়ে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে মানবিক কাজের মাধ্যমে সাধারণের মাঝে মানবতার ফেরিওয়ালা জিয়া নামে ব্যাপক পরিচিত লাভ করেন।
বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে , মাদকবিরোধী ক্যাম্পেইন, বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন । বৃক্ষরোপণ কর্মসূচি , নিরাপদ আর্সেনিকমুক্ত টিউবয়েল স্থাপন , এলাকার দারিদ্র পরিবার এবং বৃদ্ধ নারী পুরুষ সহ সমাজের প্রতিবন্ধী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন । এলাকায় ক্রীড়াঙ্গন সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক ভূমিকা রাখছেন তিনি ।
এলাকার আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে বিভিন্ন সামাজিক সংগঠনকে যুক্ত করে এলাকার সামাজিক উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জিয়াউর রহমান । নতুন প্রজন্মের কাছে আগামীর নেতৃত্ব তরুণদের মধ্যে থেকে উঠে আসবে এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ ।
এদিকে এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন জনসেবা মূলক কাজের মাধ্যমে উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জিয়াউর রহমান । প্রবীনদের পাশাপাশি নবীনদের নেতৃত্বে আশার প্রতিযোগিতায় সরগরম সম্ভাব্য উপজেলার পরিষদ নির্বাচন ঘিরে । আগামী নির্বাচন ঘিরে গ্রামে গঞ্জে হাটে বাজারে চা এর দোকানে ব্যাপক আলোচনা চলছে ভোটারদের মাঝে ।
সম্ভাব্য আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জানান , ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের খুব কাছ যাওয়ার সুযোগ হয়েছে বারবার। মানুষের সুখ দুঃখ কষ্ট উপলব্ধি করেছি ।
দারিদ্র অঞ্চল , কৃষি প্রধান, নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন , কৃষি পণ্যের ন্যায্যমূল্য , কৃষিখাতের বৈপ্লবিক পরিবর্তন , উন্নত চিকিৎসা সেবা, শিক্ষা বান্ধব , বেকারত্ব দূরীকরণ সহ মর্যাদাশীল উন্নত আধুনিক উপজেলা গঠন করার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে সেবক হয়ে থাকতে চান তিনি ।
সেই ধারাবাহিকতায় জনপ্রতিনিধি হয়ে সরকারি সহযোগিতা নিয়ে এলাকায় বড় পরিসরে জনসেবা মূলক উন্নয়নমূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি ।
তিনি জানান, দীর্ঘ সময় বিভিন্ন সামাজিক মানবিক কাজে মানুষের পাশে ছিলাম
সাধারণ মানুষ আমাকে সাদরে গ্রহণ করবেন । অতীতের ন্যায় ভবিষ্যতেও সব সময় মানুষের পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ।
সোনাতলা উপজেলার সাধারণ ভোটার, শুভাকাঙ্ক্ষী দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া এবং সহযোগিতা ব্যক্ত করেন জিয়াউর রহমান জেবু ।