প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ২:১২ পি.এম
মনোভূমে ঝড়/ নাসরিন ইসলাম
জুই শাখে বেজে ওঠে পাখিদের তান
নিরন্তর শ্রবণে তা জুড়ায় প্রাণ,
চাঁদ বলে যাই যাই রাত বলে বাই
পূব আকাশের বুকে রবির মেলে ঠাঁই।
সময়ের দোলাচলে জনমের রেশ
মমত্বের উঁকিঝুঁকি তনুমনে বেশ,
কত কিছু চাহে প্রাণ ধোঁয়াশা মন
কাঁচের ঘরের ন্যায় ভেঙে ঝনঝন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত