সমাজের সভ্য ব্যক্তি সমাজ ধ্বংস করছে নেশায়।
ভবিষ্যতের নিষ্পাপ শিশুরা কোন আলোতে বাঁচবে,
যদি বিষের কাঁটায় বিষাক্ত হয় এই সমাজের ছায়ায়।
আমি বাঁচতে চাই আমরা বাঁচতে চাই।
যারা টাকার লোভে মরণ ছড়ায়, তারা তো মানুষ নয়,
আমাদেরই সন্তান আমাদেরই আগামীকে বাঁচাতে হবে।
ভেঙে দিতে হবে এই অন্ধকারের জাল ও ভীতিময়,
আমি বাঁচতে চাই আমরা বাঁচতে চাই।
আসুক নতুন সকাল কাটুক আগামী প্রজন্মের ঘোর,
মাদককে রুখে দিয়ে ওদের হাতে তুলবো সোনালী ভবিষ্যৎ,
জেগে উঠুক প্রতিবাদ আসুক এক সুন্দর নতুন ভোর।
আমি বাঁচতে চাই আমরা বাঁচতে চাই।।