প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৪:০১ পি.এম
কিছু অপ্রিয় কথা/ মামুন সরকার
১.
তারে না রে না
একবার যারে যমে ধরে
তারে ছাড়ে না।
২.
এই যে প্রতিপত্তি
বিদায় বেলা সবই থাকে
যায় না একরত্তি।
৩.
খাই খাই স্বভাব যার
চোখের ক্ষুধায় কাতর থাকে
পেট ভরে না তাঁর।
৪.
চিন্তায় থাকি নিত্য
পরকালে আরশ ছায়া
পাবে তো পাষাণ চিত্ত?
৫.
তাকিয়ে দেখো ভাই রে
পৃথিবীতে হালাল রুজির
খাঁটি মানুষ নাই রে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত