কলম আমার কাটলো না দাগ যখন তোমার মনে
কোকিল এসে গেলো ফিরে ডাকলো না আর বনে!
জন্মালো না কচি পাতা গাছের শাখে শাখে
প্রবল স্রোতে বইলো না জল জীবন নদীর বাঁকে!
কলম আমার কাটলো না দাগ যখন তোমার মনে
সব ছেড়েছি চলে গেছি সেচ্ছা নির্বাসনে।
তোরার কাছে সেই তো কবেই গিয়েছি তো হেরে
সব নিয়েছো কলমটা আর নিও না গো কেড়ে!