প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৩ এ.এম
কবিতা – কেনো এমন হবে?

কেনো এমন হবে?
//আমির হোসেন চৌধুরী //
এই যে রাজকীয় রাজপ্রাসাদগুলো
তা যে আমার নয়!
সময়ের বেড়াজালে আজ
বেড়ানো যে মানা-
দুই হাত বন্ধি,তাতে
নেই যে তালা-
কথা দিয়েছি, সে যে অনেক কথা!
রাখতে পারেনি একটিও,
জমেছে যত ব্যথার পাহাড়
এই অপূর্ণ জিবন!
খেয়াতরী ভাসিয়ে দিয়েছি
জিবন সাগরের মাঝ নীলজলে,
কূল যে পাবে কিনা-
সন্দেহ না করলেও-
মন তা জানে!
জিবনের অনেক আশা, চাওয়া থেকে
কতটুকু শতকরা হয়েছে পূরণ?
লাভের চোয়ে ক্ষতি বেশি
কখনো আবার লাভ!
এটা আমার লাগবেই একশত ভাগ
পেলাম না তার কানা কড়িও!
আবার ছিটেফোঁটা, সে দূরে থাক
আশা করেইবা কি লাভ!
সব অদৃশ্যে মিশে যাবে
সময়ের অগোচরে।
চেয়ছি নিশিদিন তারে জপে জপে
তবে কোনো এমন হবে বলো?
পাওয়া তো দূরে থাক,
তার নেই কোনো হাঁক-ডাক।
তারপরেও ভাবি আমি
তুষ্ট থাক এ হৃদয়!
নয় যে বাড়বে দুঃখ-জরা
স্থির হবে মনপ্রাণ,
হবে খড়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত