প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:৪১ পি.এম
কবিতা-হয়তো ভালোবাসা অপূর্ণ থেকে যাবে! /// আমির হোসেন ///

কবিতা-হয়তো ভালোবাসা অপূর্ণ থেকে যাবে!
/// আমির হোসেন ///
জিবনের এই রং বেরং এর রং তামাশা গুলো
ভালোমন্দ আশা-ভরসা ভালোবাসা,
ঘুরছে আমাদের চারিপাশে
ঘড়ির কাঁটার বেশে,
এ যাবে ও আসবে, ও যাবে এ আসবে
মনের আশা,চাওয়া পাওয়া
তা পূর্ণ বেগে করতে গেলেও
তড়িঘড়ি করে হুমড়ি খেয়েও -
হবে না তা আশীবিষে।
বিধির ঘড়ি চলবে যে দিকে একান্তে
ঐদিকে আমরা সূর্যমূখী বেশী,
মনে শুধু প্রশ্ন জাগে
কেনো হলো না যে!-
হাহাকার, হাহাকার, হাহাকার
এই অবিনশ্বর পৃথিবীর ভালোবাসা!
মানুষের ভালোবাসা আর তার-
জৈবিক ভালোবাসা!
রয়েছে যে তার পথ চেয়ে
পূর্ণতা পাবে বুঝি কোনো এককালে!
সমস্যার পৃথিবী সমস্যার ঝুড়ি ভরা
চলেছে ভেসে নদীর স্রোতে,
কোনো না কোনো কারনে পরে ভাবি-
ভালোবাসার পোড়া কপালে কেনো যেনো
হচ্ছে না যে মনের মতন করে
চাওয়া গুলো সব পাওয়া-
হবে না বুঝি আমার শেষমেষে।
বুঝেছি ভারী আজ আমি অবশেষে
হয়তো ভালোবাসা আমার -
অপূর্ণ থেকে যাবে!
থাক অপূর্ণ,মনের মতো না হোক
যতটুকু হবে সেদিকেই চলুক-
ভালোবাসা ভালো, যদি তা পূর্ণতা পায়
জা বোঝে শুধু সেই জন
অন্য কেউ নয়!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত