প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ২:১২ পি.এম
মাছের মেলা/ নূর-ই-ইলাহী
ট্যাংরা মাছের লাফালাফি পুঁটি মাছের গান
বোয়াল মাছের দাঁড়ি ধরে সরপুঁটি দেয় টান
দারর্কিনা কৈ হল্লা করে করল শুরু খেলা
মাগুর মাছ ছুটে এলো বসলো মাছের মেলা।
রুই-কাতলার গল্প শুনতে শিং এগিয়ে আসে
রাগা মাছ গুতো দিয়ে খিলখিলিয়ে হাসে।
বাইম মাছের বাঁশির সুরে পাবদা নাড়ায় লেজ
মলা ঢেলার খাবার খেয়ে মাগুড় দেখায় তেজ।
ভেটকি মাছের তাড়া খেয়ে পালিয়ে গেল শোল
কাইক্কা মাছ ঠোঁটের গুতায় করলো গন্ডগোল।
চিংড়ি বলে ধরলে জেলে সবাই হবে স্যুপ
চাঁন্দা কাঁচকি চেঁচিয়ে বলে চুপরে ব্যাটা চুপ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত