যেন বহুকাল পরে ফুটল গোলাপ,
কেটে গেছে কতকাল, হয়নি আলাপ।
হলো যে প্রেম দুজনের হৃদয়ে,
অহনিশ ভালোবেসে যাই, তোমায় ছুঁয়ে।
হারাব দিগন্তে তোমায় নিয়ে।
আজ মন হারালো, তুমি কোথায়?
তুমি আছো মনে আলতো ছোঁয়ায়।
তুমি যে শীতল জলছায়ায়,
আমি বলি, জীবনে তুমি সাধনা।
চাঁদ-তারা ঘিরে রয় তোমারি ছায়ায়,
মুগ্ধ আমি তোমারি মায়ায়।
তোমার প্রেমে সব যাই যে ভুলে,
তুমি কাছে এলে মনটা দোলে।
অহনিশ ভালোবাসি তোমায় পেয়ে,
হারাব দূরে তোমায় নিয়ে।
সময়ের কাঁটা যায় যে ঘুরে,
তুমি আছো আমার পৃথিবী জুড়ে।