জানিনা কোন কালে কেউ কি হয়েছে অস্ত্র ছাড়া যুদ্ধে জয়ী,
সাহস আত্মবিশ্বাস আর ভালোবাসা নিয়ে যুদ্ধে নেমেছি আমি এক অস্ত্রহীন নারী।
নেই কোন সহযোদ্ধা, নেই কোন বীর,
নিজ অস্তিত্বের লড়াইয়ে আছি অধীর।
আমি সেই অঙ্গনা,
যার নিজের চলার পথ নিজেই করি বিবেচনা।
আমি নই কোন সুন্দরী ললনা -
তবু মোর রূপের জালে নেই কোন ছলনা।
আমি সেই রমনী, যার মনে রয়েছে মায়াজাল
সহজেই কোন অর্ধাঙ্গ হতে পারে ঘায়েল ।
আমি মোহনের সেই অযোগ্য শ্রীমতী,
যার মনে রয়েছে অতুল্য অতৃপ্তি
প্রতিপদর্শির্নী রূপে নয়, তাহার অর্ধাঙ্গিনী রূপে হতে চাই অবনীপত্মী।
আমি বনমালিনী যার কৃষ্ণকে পাবে না বৃন্দাবন,
সেই রাধিকা কৃষ্ণকে পাওয়ার জন্য যাবে রণাঙ্গন।
আমি বনমালিনী, মায়াবিনী, মোহিনী, বিরহীনি, বীরসিংহী, বজ্রাঙ্গনা অর্ধাঙ্গিনি।
আমার রাগ অভিমান ভালোবাসা পরিপূর্ণ করব ধরণী।
আমার পরিচয় আমি জানিনা শুধু জানি আমি এই শতাব্দীর অপরাজিতা __
পাছে লোকে টানে মোরে বলে বায়বনিতা বলব, আমি বিংশ শতাব্দীর নারী
যেথা যত উঠে ধ্বনি
আমি রুখব সেই বাণী।