প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৯:৪৯ পি.এম
কৃষ্ণের প্রতীক্ষায় ভাঙ্গে মন/ কামরুন নেসা লাভলী
কাব্য কথার ব্যাথাঞ্জলি নয়
সুখ টুকু করিলে আস্বাদন
পড়ে রয় অগোছালো সারি সারি
ব্যাথার পুষ্পাঞ্জলির
নোনা জলের শ্রাবণ---
বহে অন্তহীন ভালোবাসার নীল চোখে
পায় না রক্তীম সুনীল আকাশে
তাঁরা ভরা জ্যোস্নার মাদকতা
মেঠো পথের বাঁকে ---
বাঁজে না রাখালের সেই বাঁশীর সুর
রাঙাঁ বধূ ঘোমটার আড়ালে
কৃষ্ণের প্রতীক্ষায় ভাঙ্গে মন
ঘর হয় পরবাসী---
পর আপনের মাঝে শুধু রয়
অভেদ্য চিহ্ন।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত