কলকল স্বরে বয়ে যায় চঞ্চলা নিরবধি
সাপের মতো আঁকাবাঁকা সেই সর্পিনী নদী।
যেথায় শাপলা- শালুক ফোটে,
নীলকমলের-ছায়াময় কায়ায়,
আকাশের সুনীল আভা রূপ নেয় দূরচেতনার মায়ায়।
হাজারো মাছের খলখলানিতে নদী আজ
প্রাচুর্যে ঘেরা,
ডিঙি বোঝাই করে তা গঞ্জের হাটে নিয়ে যায় জেলেরা।
লাল সবুজের অবয়বে আঁকা এই ভূমি মায়াঘেরা;
এ যেন হাজারো প্রান্তরের ভিড়ে অনন্য, আর সেরা।