সকালে শুরু রাগ রাগিনী বুড়ো বুড়িতে,
বিষয় পুজোর কেনা কাটা,
ফুরিয়ে গেছে সবকিছুই ঠনঠন হাঁড়িতে,
নটকুনো চাল ময়দা আটা।
রাগে গুনগুনানি রাগিনী গায় বুড়ি রীতে,
ঝগড়া সেকেলে সাদামাটা,
বুড়োর ঝাঁঝালো কথায় আগুন শাড়ীতে,
বুড়ির ছ্যাঁকায় পুড়ে গাটা।
মরলে-মরুক হাত বুলায় বুড়ো দাড়িতে,
মর্ দেখি তোর বুকের পাটা?
বুড়ির কথা জড়ায় দন্তকবিহীন মাড়িতে,
দাঁড়া চুকাবো তোর ল্যাঠা!
চুল ধ'রে দুজনে টানাটানি মারামারিতে,
চুলকে অভাবের বাড়ে"ঘা"টা,
ভোরের ভৈরব রাগ রাগিনীর বিপরীতে,
রয়েছে শ্মশানে শান্তি বাটা।