প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৭:০৪ পি.এম
কবি মামুন সরকার- এর কবিতা সুতা কাটা ঘুড়ি
টাকাকড়ি নিয়ে রাজা
বাহাদুরি করে
সময় হলে রেখে সম্পদ
সে-ও যায় মরে।
পথেঘাটে যারা থাকে
খাবার নাই ঘরে
ঝরা পাতার মত তাঁরাও
দেখো যায় ঝরে।
সম্পদে যদি বন্ধ না হয়
দেহান্তের দুয়ার
তবে কেন মানুষ মাঝে
এত অহংকার!
দুনিয়াতে আমরা যতই
করি বাহাদুরি
বেলাশেষে আমরা সবে
সুতা কাটা ঘুড়ি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত