প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৭:৩৬ পি.এম
তুমি এলে প্রজাপতি হয় মন/ সেঁজুতি রহমান
শঙ্কিত হয় পিউপা-জীবন
বিচ্ছেদের পূর্বাভাসে!
তবুও তুমি কাছে এলেই
প্রজাপতি হয় মন।
কতটা কৃপণ হলে বলো,
কাছে আসো এমন অবেলায়—
যখন সূর্য ডুবে যেতে যেতে
বিদায়ী আলোটুকু
নিরালোক রাত্রির হাতে তুলে দেয়।
তারপর—
বিনিদ্র এক দীর্ঘ রজনী ।
আমি যেন এক নিশাচর পাখি—
জেগে থাকি সুবহে কাযিবের
ক্ষীণ আলোর প্রতীক্ষায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত