প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ২:২৩ পি.এম
দারিদ্র্যতাকে ধন্যবাদ/এ.আ.শ্রাবণ
দ্বিধাহীনভাবে জানাচ্ছি দারিদ্র্যতার প্রতি কৃতজ্ঞতা,
তা যে দিয়েছে আমায় প্রকৃত স্বাধীনতা।
দারিদ্র্যতা বুঝিয়েছে আপন বললেও আপন সবে নয়,
সম্পর্ক টিকিয়ে রাখতে অর্থেরও দরকার হয়।
এই দারিদ্র্যতার কারনে হারিয়েছি কত কত আপনজন,
স্বপ্ন পূরণ করতে না পেরে শতবার ভেঙেছে মন।
দারিদ্র্যতার কারনে ই কেউ কভু বন্ধু হয় নাই,
বুঝেছি সবার কেবল সম্পদশালী ব্যক্তির সঙ্গ চাই।
দারিদ্র্যতার কারনে সমাজে থেকেও নেই সামাজিকতা,
ক্ষুধার তাড়নায় ভাঙতে হয় প্রচলিত প্রথা।
দারিদ্র্যতা সমাজকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর সাহস জুগিয়েছে,
আবার ক্ষণে ক্ষণে ভীষণ হীনমন্যতায় ভুগিয়েছে।
দারিদ্র্যতা আমায় মানুষ চিনিয়েছে,
স্বল্প সময়ে বালক হতে পুরুষে রূপ দিয়েছে।
দারিদ্র্যতা দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার উদ্দীপনা,
হোঁচট খেয়ে ফের উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা।
দারিদ্র্যতার কাছে আমি আমৃত্যু ঋণী,
এই ঋণ শোধ হবে না কোনো দিন ই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত