এই তো এভাবেই চলছি আমরা সকলে
যেখানে কেউ কারো নয় শ্লোগান শুনে
তারপরও চলছে সবকিছু অবিরাম
নিছক জনসভা আর অভিনয় মনে মনে।
এখানে অপুষ্টি খাবার কিনতে পাওয়া যায়
নকল পণ্যে গোটা বাজার সয়লাব ভর্তি,
না। কারো মুখে কোনো প্রতিবাদ নেই,
এভাবেই চলছে জীবনের কঠিন আকুতি।
খাঁটি বাঙালির প্রধান খাবার ফার্মের মুরগি
ফার্মের ডিম, ফরমালিন যুক্ত দই - কলা
পশুতে পরিণত হয়ে পরেছি, খাবারের জন্য
কোথায় তারা? যারা বলেছিল সবই ভালা।
গ্রাম থেকে শহর কোথাও খাঁটি দুধ নেই
বৃদ্ধ ও শিশুদের জন্য মহামারি চলছে
রোগে শোকে আজকে সবাই ভূক্তভোগী
তারপরও এক শ্রেণির জনগণ ভালোই আছে।