ধান্দার আগে মরার কথা
করি যদি স্মরণ,
দেখবো সবাই হচ্ছে না আর
মনে লোভের ক্ষরণ।
ভাবি যদি নয়ন বুজে
নিরালাতে বসে,
নেকির খাতা শূন্য পাবো
সঠিক হিসাব কষে।
বৃথা মায়ার সুখের সংসার
এইপৃথিবীর পর
নামাজ রোজা আমাল ছাড়া
ভয়ংকর যে কবর।
কোরান সুন্নায় গড়লে জীবন
ভরবে নেকীর ঝোলা
পরকালে বেহেস্তেরদোর
পাবো সবে খোলা।
ক্ষণ সুখের লাগি কেহ
না করি ভাই ধান্ধা
জাগি সবে আপন বোধে