প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৭:৫৪ পি.এম
আমার দেখা / কবি নোমান
আমি ধনীর কাছে দেখেছি সম্পদ এর ভাসনা,
আমি দারিদ্রদের কাছে দেখেছি অভাব এর কি যন্ত্রণা।
আমি অন্ধের কাছে দেখেছি পৃথিবী দেখার ভাসনা,
আমি ক্ষুধার্তের কাছে দেখেছি খাবার পাওয়ার কামনা।
আমি বাবার চোখে দেখেছি পরিবারের সুখের চিন্তা,
আমার মায়ের কাছে দেখেছি মানিয়ে নেওয়ার চেষ্টা।
আমি বেকার যুবকের কাছে দেখেছি চাকুরির আকাঙ্ক্ষা,
আমি চাকুরিজীবীর কাছে দেখেছি ছুটির অপেক্ষা।
আমি ধনীর কাছে দেখেছি সুখের খোঁজ,
আমি গরিবের কাছে দেখেছি সম্পদের লোভ।
আমি রাতকে দেখেছি সকালের জন্য করতে অপেক্ষা,
আমি দিনকে দেখেছি ভালো মন্দ সব করতে উপেক্ষা।
আমি নদীকে দেখেছি আপন নিয়মে ছুটে চলতে,
আমি সময় কে দেখেছি কারো জন্য অপেক্ষা না করতে।
আমি উদ্যোক্তার কাছে দেখেছি সফল হওয়ার চেষ্টা,
আমি ব্যবসায়ীর কাছে দেখেছি লস দিয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত