1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

মনটি আমার কই ✒️কামরুন নেসা লাভলী

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
উদাস হাওয়া বইছে মনে
নির্জলা এই প্রহর ক্ষনে
নিদ্রা দেবী আয়না নিয়ে
ঘুম পরীদের জাগিয়ে
শৈশবের ঐ আকুল চোখে
কেন –?
এমন হারিয়ে গেল
শিশির ঝড়া শিউলী ফুল
তবে কেন একলা এখন
সকাল বেলার পদ্য লিখন
মধ্য দুপুর যায় হারিয়ে
হাতে নিয়ে গদ্য ভিষণ!
বকুল তলায় সাঁঝ বেলাতে
নূপুর পড়ে আঙিনাতে
চরন দুটি আলতো সাজে
মরি আমি তাইতো লাজে!
সুখ বিলাসি ঐ আনন্দতে
সেই যে আমার ফুল তোলাতে—-
মনটি আমার কই!
তৃতীয়া তিথি জ্যোৎস্না মেঘে
বর্ষা ব্যাকুল মন পিয়াসী
সুর গুলি মোর কই ?
করুণ চোখে নামলো শ্রাবন
বিঁধল বুকে কাঁটার আগুন
শূন্য হৃদয় রইলো পড়ে
হৃদয় বীণার তারে।।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট