নির্বেদের চিরকুট রাখি বুক পকেটে,
সর্বদা খোলা রাখি, বারবার বের করে দেখি
হাহাকারের আঁচল ধরে নির্ঘুম রাত যায় কেটে।
নিদারুণ সখ্যতা হয়েছে ক্ষরণে বরণে
গিরি ঝিরি প্লাবন হয়ে লাভার অধিকরণ,
ভেতর থেকে কিসের আহ্বান যায় ডেকে?
বিফল বিমূর্ত হয় গ্লানির যত সমীকরণ।
জলোচ্ছ্বাস কতোটা ধারণ করবে ক্ষুদ্র হৃদয়!
তিমিরের অধিকারে সব চলে যায়,
ভ্রণরেণু, নবতর সৃষ্টি যত, অন্ধকারেই ঘটে
তবে কেন বীভৎসতা দর্শনের আয়নায়?
আশার বালুচরে ক্ষণিকের আবেশ
তিমিরে স্তব্ধ দর্পণে কোথায় আলোর রেখা?
আকাঙ্ক্ষা হাতড়ে ফেরে অনটনে অঘটনে
কুহেলিকা ভেদ করে যায় না তারে দেখা।
Like this:
Like Loading...
Related