1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

স্বপ্ন হীন জনগণ/ অথই নূরুল আমিন

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে
কাব্য

এই তো এভাবেই চলছি আমরা সকলে

যেখানে কেউ কারো নয় শ্লোগান শুনে
তারপরও চলছে সবকিছু অবিরাম
নিছক জনসভা আর অভিনয় মনে মনে।

এখানে অপুষ্টি খাবার কিনতে পাওয়া যায়
নকল পণ্যে গোটা বাজার সয়লাব ভর্তি,
না। কারো মুখে কোনো প্রতিবাদ নেই,
এভাবেই চলছে জীবনের কঠিন আকুতি।

খাঁটি বাঙালির প্রধান খাবার ফার্মের মুরগি
ফার্মের ডিম, ফরমালিন যুক্ত দই – কলা
পশুতে পরিণত হয়ে পরেছি, খাবারের জন‍্য
কোথায় তারা? যারা বলেছিল সবই ভালা।

গ্রাম থেকে শহর কোথাও খাঁটি দুধ নেই
বৃদ্ধ ও শিশুদের জন‍্য মহামারি চলছে
রোগে শোকে আজকে সবাই ভূক্তভোগী
তারপরও এক শ্রেণির জনগণ ভালোই আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট