
প্রাণোচ্ছল গ্রামীণ আবাসে,
মাখিয়া গায়ে ধুলা,
যায় কেটে যায় বেলা—
মিছে ধরে বায়না।
খেলে আর দেখে আয়না,
খায় সে রসের গোল্লা।
খাওয়ার আগে খুকি সোনা,
খাওয়ায় নিজের হাতে,
পুতুলের বিয়ে দেয়—
নানা গয়নাগাটি দিয়ে।
জীবন চলে আনন্দে,
রাগ বেহাগ বাজে।
কখনো বা মিষ্টি সাজে,
কখনো হাসে খুশিতে আত্মহারা,
পুতুলের বিয়েতে কাঁদে—
যেন সে সবহারা।
ফুলের মতো ফুটফুটে রূপ,
কালো কেশ, কালো চোখে—
লাগে পুতুল রানি বেশ,
মুখে লেগে থাকে হাসির রেশ।
Like this:
Like Loading...
Related