1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কবিতা – হতে চাই অতি সাধারণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কবিতা – হতে চাই অতি সাধারণ ///আমির হোসেন চৌধুরী

বিশ্বাস করলে টিকে না এক বিন্দুও
পাশে বসালে চলে যায় উঠে,
ভালোবাসার কথা জানাতে গেলে
বেড়িয়ে আসে অজানা যত-
কল্প কাহিনি,
সান্ত্বনার জায়গায় শুধু –
জাগে ব্যথা।

হাত বাড়ালে ভয়ে ডরে-
আসে না যে কেহ,
বাঁচার আশা তাই হয়ে যায় ক্ষীণ
হাজারও চেষ্টায়ও পাইনা সফলতা
দুর্ভোগ, দুর্যোগ আছে যে কপালে
তা নিয়তির খেলা!!!

এবার বলি –
বিশ্বাস কিভাবে হয়!
আমি যে একেলা,
অবিনশ্বর পৃথিবীর অবিনশ্বর –
ধূ-ধূ মরুভূমিতে
সাগরের মাঝ জলে ভাসিয়েছি খেয়া,
যেকোনো সময় উঠতে পারে ঝড়
ডুবতে পারে তরী
কিসের এত গাম্ভীর্য, কিসের বাহাদুরি ??

মানুষ বোঝে না যখন তখন
বোঝে অবশেষে,
সময় যখন থাকে না থাকে কি উপায়?
জিবনের সহজ সরল পথে –
ক্রোধকে করে দমন
নিয়তির সিদ্ধান্তকে করে ধারণ,
চলবো যে অতি সাধারণ আজিবন
এটাই হলো প্রকৃতির –
সহজ সরল জিবনের পণ।।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট