1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নবান্নের দাওয়াত -বলরাম সূত্রধর

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
নবান্নের দাওয়াত তোমায়
ঢাকার নবান্নে।
চলে এসো বন্ধু তুমি
পিঠা খাওয়ার জন্যে।
পাঁচ টাকা নিয়ে এসো
সেজে-গুজে পিঠা খাওয়ার আশে।
ঢাকার কোন ফুটপাতের মোড়ে কিম্বা
চায়ের স্টলের পাশে।
ভাপা ওঠা পিঠা দেব
সাথে চিটা গুড়।
শরষে বাটা, চিংড়ি ভর্তা
স্বাদে ও সুগন্ধে ভরপুর।
ভাপা চাইলে ভাপা দেব
চিতই চাইলে চিতই।
আরও আছে মালপোয়া
দুধ পিঠা রসেতে টইটই।
আকাঙ্খা না মিটিলেও
মিটবে বাসনা।
নবান্নের দাওয়াত খেতে
চলে এসো না!
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট