
কবিতা – মন চাই ভালোকিছু ///আমির হোসেন
ভালো লাগলেই কি সবকিছু আমাদের
হাতের নাগালে পাওয়া যায়?
মন চাইলেই যে সবকিছু
যায় না ছোঁয়া!
চেয়েছি অনেক কিছু এই আমি
ছোট্ট একটি জিবনে,
রয়েছে যে তা অপূরণ আজি
যদিও মানি সামর্থ্যের বাইরে তা
চাইনি আমি কিছু,
অপূরণ থাকলে লোকে বলে
সামর্থ্যের যোগ্য নাকি!!??
ছিলাম না কোনো কালে
আমার ধারণা।
যারটা সে জানে বইকি কিছু না!
কতটুকু পাওনাদার সে!!!
চিরায়ত কথা থেকে যায় সত্য
নিয়তির বেড়াজালের-
অনিয়মিত ঘূর্ণনয়নের রক্তিম আভার
এক খেলার ছলনার।।
পাওয়া না পাওয়ার আশা ভরসা
স্বপ্ন হয়ে পাশে থাকে,
অনন্ত এক অন্তহীন অপূরণ
পথের বেশে।
Like this:
Like Loading...
Related