

যেমনটা হতে পারে!হয়!///আমির হোসেন
ছোটবাবু – গায়ে নোংরা যাবে!
দূরে থাকো এদিকে এসোনা,
সন্ধ্যা হলে ঘরে যাও-
এবার পড়তে বসো।
তবে কেনো এমন হলো বলো?
সেতো নয় রাক্ষস!
চেহারায় ফুটে উঠেছে ঝকঝক
ছুটছে শহরে বাবু সাহেব
হাতে ব্রিফকেস।
আর ওপাড়ারার কাজের ছেলেটা
গায়ে কাঁদা মাখা কালো,
ছুটছে এলোপাথাড়ি ভালোমন্দ নায়
বাবু না হলেও আজ সে বাঘ
করেছে তা নিয়তি –
এক অজানা।
কালের খেয়ায় বাবু হলো আজ
কাজের ছেলে, আর –
সে হলো–
ঝকঝকে চকচকে সাহেব বাবু
বাবু পেলো দুঃখ, পেলো কষ্ট
তাতে কার কি?
পারে না নোংরা কিছু করতে
না পারে সইতে,
ভাবে তার জিবনের ইতিহাস
ভালোমন্দের সুখ দুঃখের পথচলা,
মেলে না কোনো হিসাব!!
চাই বিধাতার কাছে মুক্তি
করুনার আকুতি,
ফলে না কোনো ফসল
শুধু মরিচীকা –
দুঃখ তার পড়ে রয় কপালে
নিয়তির এটাই সত্য।
যেমন আছে যার কপালে, তেমন হবে
এসব ভেবে বাবু আজ –
করে রয় চুপ,
আশোপাশের পরিবেশ মিলিয়ে
শান্তি খুজে পায় অবশেষে –
বেঁধে বুক।।।