1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিউগল✍️ সাঈদা আজিজ চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে
Screenshot

বহতা নদীতীর, একটি গাছ,
নিচে ছায়ার মতো দুটি মানুষ, ঝটিকা সাক্ষাৎ।
মাথাভরা দীর্ঘ চুল, হলুদ রঙের ফুল,
মনের তলদেশে স্রোতের নদী, প্রেম-দর্শন।

নদীকে ছুঁয়ে অতলে নাব্যতা মাপি,
দূরে কোথাও বৃষ্টির তালে বিটোফেন।
চুড়ির রিনিঝিনি, বুকের সঙ্গে লেপ্টে থাকা শরীর,
রূপকথার সুতোয় বোনা স্বপ্নকুমারী।

বিস্তর বরফজলে রুপোলি ঘোড়ায় যাচ্ছি তো যাচ্ছি,
গোলাপি ওষ্ঠের কম্পন, বাজে বিউগল— “এবার আসি।”
সুবাসবহনকারী বাতাস, স্বপ্নের ইমারত,
উড়ে যায়, উড়তে থাকে তুলোর মতো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট