1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

“বর্ষার নদনদী”

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

“বর্ষার নদনদী”
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।

গঙ্গা পদ্মা দামোদর মেঘনা যমুনা,
ময়ূরাক্ষী ফুলে ফেঁপে অজয়ে ভাবনা,
ভাঙাগড়া তার খেলা,হারায় ঠিকানা,
বালি কাঁকর পাথর ঠেলে আবর্জনা।

নদীর পাড়ে আস্তানা,ভাঙে বারবার,
চোখের সামনে ভাসে মৃত্যুর দুয়ার,
গবাদিপশু ফসল নষ্টে হাহাকার,
ত্রিপল চিঁড়ে মুড়কি দেয় সরকার।

নদীর সঙ্গে সখ্যতা দীন মানুষের,
জীবিকা সন্ধানে মাছ,নাগাল হাতের,
রূপালী ফসলে ফেরে হাল সংসারের,
বন্যার পলিমাটিতে সাশ্রয় সারের।

নগর পরিকল্পনা বাসস্থানে নদী,
নদী ধারে জনপদ তৈরি নিরবধি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট