1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বর্ষা আলাপন/ কামরুন নেসা লাভলী

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

বল, শুধু-ই কি অকারণ?
ঝরছে অবিরাম বর্ষণ।
আলো-আঁধারির এই সন্ধ্যাতারায়
মন আজ তাই শুধু দিশা হারায়।

মেঘে ঢাকা চাঁদের এই অলংকারে
চল না যাই চলে মোহনার সুদূরে।
জ্যোৎস্না রাতের বুঝি এই নীড়ে
ব্যথার মালঞ্চ যায় দূরে সরে।

মন হয়ে উঠেছে আজ বড়ই চঞ্চল,
ভরে দাও সুখে তুমি আমারই অঞ্চল।
চুপিচুপি জোনাকিরা দেয় শুধু আলো—
ভালোবেসে পেয়েছি তোমায়, সেই তো ভালো।

রিমঝিম বৃষ্টির এই সুরধ্বনি,
আমায় করেছ তুমি তাই বহু ঋণী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট