1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

কবিতা – //আমার সন্ধ্যাতারা তুমি //

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আমার সন্ধ্যাতারা তুমি //// আমির হোসেন চৌধুরী

তুমি আমার নীল আকাশের নীলাঞ্জনা

নভোমন্ডলের ধ্রুবতারা তুমি,
জ্বলতে থাকো নিরবধি
অন্তরীক্ষে আমার,
তুমি আমার ভালোবাসার-
রজনীগন্ধা।।

আর তুমি আমার-! আমার হৃদয় মাঝারে-
জ্বলতে থাকা সন্ধ্যাপ্রদীপ,
নিভে গেলেই আধার কালো –
কোথায় নদী! কোথায় উঁচু!কোথায় নিচু!

কোথায় যে ভাঙা রাস্তা!

তা আর পারবো না বুঝতে আমি! —-

ভালোবাসার অষ্ট প্রহরে তোমার চুলে-
বেনি খুলে করে দেবো,
খোঁপা এলোচুলে
হরেক রঙের গোলাপ গুঁজে দেবো তাতে
না বিধিয়ে একটিও কাঁটা,
তুমি আমার রাজ সিংহাসনের
মুকুট খাড়া৷ ——

তুমি আমার! – আমার চেয়েও দামি তুমি –
অস্তিত্বে তুমি —
ভাবি না আমি অন্য কিছু তাই-
আমার আকাশের তারকা পুঞ্জের সন্ধ্যাতারা-

তোমাকে ছাড়া —
যদি তুমি পৃথিবী ছেড়ে চলে যাও- আকস্মিকভাবে!
কখনো যদি তোমার খারাপ পরিণতি হয়!
পারবে না কেউ ঠেকাতে আমায়।…..

তুমি আমার মেঘলা আকাশ-
আকাশে ভাসো,
ভারী হলে ঝড়বে বৃষ্টি –
ঝড়ো বাতাসে ভেসে যাবে,
আবার স্বচ্ছ নীল আকাশে ফুটবে হাসি
নিলাঞ্জনা তোমাকে খুব ভালোবাসি।…..

আমি তোমার প্রেম প্রেয়সি প্রিয়তমা –
সুচিত্রা সেন,
আটলান্টিক মহাসাগরের গভীরে যত পানি!
তার চেয়েও অধিক ভালোবাসি তোমাকে আমি!
তোমার ভালবাসায় সিক্ত হয়ে-
রেখে দিলাম,
আমার এই জীবন বাজি।….

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট