1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শ্রমজীবি/ স্বর্ণা তালুকদার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

দিনমজুরদের দিবানিশি ব্যস্ততা
বেঁচে থাকার আকুতিতে।
কান্না ভাসে আকাশ-বাতাসে
ক্ষুধার কষ্টে জর্জরিত শ্রমজীবী।

ছোট্ট শিশু পথে ঘুরে ক্ষুধার তাড়নায়
কেউ নেয় না তুলে বুকে মমতায়।
দুমুঠো খাবারের আশায় শ্রমিকমাতা
ছুটে চলে ইটভাটায়।

রক্ত-ঘামের সতেজ কণায়
লুকিয়ে থাকে কল্পনাতীত কষ্ট।
তাদের বেদনা কেউ দেখে না
থেকে যায় শুধু সাদা পাতায় লিপিবদ্ধ।

অন্যদিকে বিশাল অট্টালিকার পরিহাস
লাক্সারি গাড়ির বাহারি উল্লাস।
এ কেমন নির্মমতা!
যুগে যুগে চলেছে এই অসাম্যতা।

কবে আসবে সাম্যের বোধ
বলতে গেলেই কেন হয় বাকরোধ?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট