
প্রত্যাশার আবির ছোঁয়া
অতঃপর
নিমগ্ন স্বপ্ন বিলাসী শহরে
অবিশ্রান্ত স্বপ্ন সুখের দোলনায় দোল খাওয়া
অতিক্লান্ত যাতনার প্রহর
তারপড় লেখা হয় ব্যর্থ ইতিহাস,
এবার খুঁজে ফেরা
সময়ের সারথিদের বিবর্ণ পাঠ প্রতিক্রিয়া
প্রসব বেদনার কাতরানি
দৃষ্টির সীমানায় অন্যের উলঙ্গ ভাগার
সেখানে গলিত শ্যাওলার স্রোত
তার ওপর সারথীদের বিদগ্ধ ছায়া,
এভাবেই আপন দুঃখের লোনা জলে
অন্যের ছায়া খুঁজি আমরা যুগে যুগে,
আমাকে আমি দেখি না
খুঁজি না আমার ভিতরেই সৃষ্টি রহস্যময় ভাঙ্গনের এক নদী।