1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নস্টালজিক বীণ/ নূর-ই-ইলাহী 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
পরলে গলায় শাপলা লতার হার
মন যে আমার বাঁধ মানে না আর
চড়ুই-ভাতি নাটাই ঘুড়ির টানে
মন যে আমার হারায় ক্ষণে ক্ষণে।
পথের ধারে ঘাসফুলেরা হাসে
আকাশ গাঙে মেঘের ভেলা ভাসে
সুনীল আকাশ স্বপ্ন রাশি রাশি
গাঁয়ে এসে গাঙের জলে ভাসি।
বালক বেলার স্মৃতি চোখে ভাসে
স্বপ্ন তখন ডানা মেলে হাসে
আহারে সেই স্বপ্ন রঙিন দিন
হৃদয় জুড়ে নস্টালজিক বীণ।
আয় ফিরে আয় ছেলেবেলার ক্ষণ
পূবের আকাশ কলমি লতার বন
আয় ফিরে আয় লুকোচুরি খেলা
বাঁশের বাঁশি জামরীগুড়ির মেলা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট