
আজ এই বৃষ্টির রিমঝিম ছন্দে,
নাচিছে ময়ূর তাই নব আনন্দে।
দূরের পাহাড় হলো সবুজ যৌবনা
মনটা আমার আজ হলো আনমনা।
তোমার আসার আজ খবর শুনি
নূতন আশায় তাই দিন যে গুনি।
কোথায় আছো তুমি কোন সে সুদূর
সে কী আমার মনের গভীর হতে
দূর -বহুদূর
তোমায় মায়াডোরে আজ বাঁধিবে তরুলতা
আমার মনের যতো না বলা কথা।
তোমার মাঝেই ওগো হোক প্রকাশিত
তুমি বৃষ্টির রিমঝিম ছন্দ অবারিত
তুমি থাকো সদা আমার মাঝেই
নিরব আর নিভৃত।।