
হাতের মুঠোয় মুঠোফোন আজ খুলে প্রেমের দ্বার,
মিথ্যা মায়ার জালে পড়ে বাড়ে মনের ভার।
অচেনা জন আপন সাজে মিষ্টি কথার ছলে,
স্বপ্ন দিয়ে মন ভেঙে দেয় অশ্রু ঝরে জলে।
অনলাইনের রঙিন ভুবন দেখায় সুখের ছবি,
আড়ালেতে লুকিয়ে থাকে প্রতারণার সবি।
মিথ্যা নাম আর মিথ্যা ছবি মিথ্যা রূপের মেলায়,
সরল মানুষ হারায় জীবন-ভুল মানুষের খেলায়।
প্রযুক্তি আজ এগিয়ে গেছে এসেছে নতুন কাল,
এআই দিয়ে তৈরি হয় যে মিথ্যা ছবির জাল।
আসল-নকল চেনা কঠিন বদলে গেছে রূপ,
চোখের সামনে সত্য লুকায় মিথ্যার গভীর কূপ।
কণ্ঠস্বর আর মুখের ছবি নকল হয় আজকাল,
সচেতন না হলে মানুষ পড়বে বিপদজাল।
প্রযুক্তি তো নয় অপরাধী অপরাধী মানুষের মন,
অসৎ পথে চললে শেষে নষ্ট হয় জীবন।
মুঠোফোন হোক জ্ঞানের সাথী আলোর পথের বাতি,
প্রতারণার অন্ধকার মুছে ছড়াক শুভ্র জ্যোতি।
সচেতনতায় চলুক সবাই চিনুক সত্য-মিথ্যা,
ছলনার সব ফাঁদ এড়িয়ে বাঁচুক হৃদয় নিত্য।