1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সৌভাগ্য কী ধন/মোঃ সরোয়ার হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বেখেয়ালি এলোমেলো, পাগল এ মন
ক্ষণে ক্ষণে বেসামাল, বেগতি জীবন
সব খুঁয়ে একা আমি, বসে হারাধন
কেবল দু-চোখ জুড়ে, রয় দুঃস্বপন।
হৃদয় কে প্রশ্ন করি, সৌভাগ্য কী ধন?
কত সখী এলো গেল, কত প্রিয়োজন
পেলাম না দেখা আজো, কে-বা সে আপন!
তবু কারে খুঁজো মন, বলো কে সে-জন?

কার জন্য এতো মায়া, সজল নয়ন!
কার জন্য এতো প্রেম, মিছে অকারণ!
কার জন্য এই মনে, এত জ্বালাতন।
কার জন্য সারা গায়ে, কলঙ্ক লেপন!
আঁধারে হারালো বুঝি, মৃত এ লগন
বিফলে হারিয়ে গেল, সব আয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট