
নিজেকে বললাম আয়নায় অনেকবার দেখলাম
বয়সটা বিকালের দিকে যাচ্ছে ,
গোধূলি হাতছানি দিয়ে ডাকছে ।
চোখের নিচে কালি জমেছে ,
এরপরেও নতুন করে প্রেম এসেছে।
আমি প্রেমে পড়েছি ,
তাও কোন এক সুন্দরী রমণীর
অনেকে বলবে , বুড়ো বয়সে ভীমরতি ,
আমিও তাই বলি
কিন্তু প্রেম সে তো বাস্তবতা বোঝে না
আবেগে চলে ।
এখনো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে
পাহাড় দেখতে ইচ্ছে করে
সাগরের লোনা জলে ভিজতে ইচ্ছে করে
ইচ্ছে করে হারিয়ে যেতে , অজানা পথে ।
এখনো বাবুই পাখির বাসা দেখতে ইচ্ছে করে
টুনটুনিকে ধরতে ইচ্ছে করে
চড়ুই টুনটুনি বাবুই পাখির সাথে
সময় কাটাতে ইচ্ছে করে ।
ইচ্ছে করেই ঘুড়ি উড়াই
শৈশবকে ফিরে নিয়ে আসি
আমার বর্তমানে বসি।