
সুখেরও লাগিয়া বিহঙ্গ মোর,
মেলিয়া রঙিন পাখা।
ছুটিয়া যায় আপনও গতিতে,
বুঝিয়া নাহি বাধা।
হারাইয়া যায় প্রবলও পবনে,
মুক্ত গগনও গহিনে।
হৃদয়ও ভাঙ্গিয়া চলিয়া যায়,
যাতনা দিয়া অন্তরে।
হিয়ারও মাঝে বিরহ বহিলো,
দহিলো মন্দা মন্থরে।
দূরস্থ করিয়া ভুলিয়া যায়,
ছাড়িয়া জীবন সংসারে।
বিয়োগও বেলায় ফিরিয়া নাহি,
আসিলে আবাসও আসনে।
খাঁচায় বদ্ধ পাখির মতো,
ডানা ঝাপটাবো চিৎকারে।