
কল্পনার কুটিরে বিন্দু উষ্ণতা করেছিলো ভর
বৃষ্টি তে ভিজে ভিজে কেঁপে উঠেছিলে থরথর!
এডিস মশার কামড় শেষমেষ এলো ডেঙ্গু জ্বর
বিছানা সঙ্গী হলো ১দিন বা ১৪৪০ মিনিট পর।
খুঁজে খুঁজে না পেয়ে ধরণী দিশেহারা
বত্রিশ প্রহর বলেই চললো একটু দাঁড়া,
ইথারের ওপার হতে ভেসে এলো ধ্বণি
একে একে শুধালে সেই কাহিনীর বানী।
৫ দিন যাবৎ বায়রণ’র মিললো না খোঁজ
মৃদুস্বরে বললে, খেতে এসেছি বিদেশী ডোজ!
হৃদপিণ্ড পূর্ণতা পেলো কার্বন-ডাই-অক্সাইডে
অক্সিজেন মাস্ক লাগালে তবে-ই হুঁশ এলো যে।
শ্বাসকষ্ট বেড়ে যায় অক্সিজেন মাস্ক ছাড়া
সুস্থবোধ করলেই শুনো, চলে আসবো সারা,
দুঃশ্চিন্তা করো নাকো, হয়ো না চঞ্চল অস্থির!
এ প্রতীক্ষার পর গোধূলী লগ্নে মিলবে আবীর।
Like this:
Like Loading...
Related