1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

অনন্ত অমিল / বলরাম সূত্রধর

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিনের শেষে রাতদুপুরে
জীবন মাঝে মাঝে
জীবনের হিসাব করতে বসে!

জীবন যে রাতে তার জীবনের খাতা খুলে বসে,
সে রাতে আমার জীবনের একেবারে
সর্বনাশ করে ছাড়ে!

খাতাটা কিন্তু খুব বেশি বড় নয়,
একেবারে ক্ষুদ্র, নগণ্য!
পাতাগুলো ধূসর, বিবর্ণ।
তাতে অস্পষ্ট কী-সব আঁকিবুঁকি!
কাঁটাকাঁটির যন্ত্রণায় হিসাব বোঝার উপায় নাই!

কেননা, হিসেবের চেয়ে কাঁটাকুঁটি বেশি।
কোনটা রেখাচিত্র, আর কোনটা মানচিত্র!

এ বুঝতে গেলে ভূগোলক একেবারে উল্টে যাবে!

মাঝে মাঝে ভাবি,
এসব এত দেখার কী আছে!

কী জানি, বুঝি না, বাপু!

সেই তো আগের দিনের ভুল করা, কেটে দেওয়া
যোগ-বিয়োগ, গুণ-ভাগগুলো খুঁজে খুঁজে
আবার গণনা করা; রাত্রি জাগা—
হিসেব শেষ না হতেই, আবার কেটে দেওয়া।

এ অনন্ত অমিল হিসেবের ফেরে পড়ে
কেবল জীবনের সর্বনাশ!

এর চেয়ে শান্তিমতো ঘুমানো
অনেক ভালো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট