
মনে পড়ে রিয়া গোপ
ফুলের মতো মেয়ে,
কার অসুখে মরতে হলো
মারল তারে কে?
ছয় বছরের ছোট্ট শিশু
ছোট্ট পাখির মতো,
কার অভিশাপে মরতে হলো,
কার বুলেটে ক্ষত?
বাগানজুড়ে কত যে ফুল,
প্রজাতির মেলা,
কোন শকুনের পড়ল নজর,
সাঙ্গ হলো খেলা।
হয়তো সে উড়তে চাইত
ঐ আকাশের নীলে,
প্রজাপতিটার পাখা কেটেছে—
না জানি কোন খেয়ালে।