1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

কবিতা – সাম্যবাদী বৈষম্যহীন / আমির হোসেন চৌধুরী 

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
কবিতা – সাম্যবাদী বৈষম্যহীন / আমির হোসেন চৌধুরী 
অসাম্য সহিংসতা বৈষম্য অরাজকতা
খুন গুম হট্টগোল অসুস্থ আন্দোলন- রাজনীতি
নির্বিচারে গুলিবর্ষণ আমরণ অনশন
নির্দয় নির্মমতা অমানুষিকতা অমানবিকতা
পাষাণ প্রেষণ শাসন শাসক আর স্বৈরাচার
শব্দগুলো রয়েছে পাশাপাশি।
বাংলা ব্লকড্ স্টেপ ডাউন করোনা মহামারী
ধুলিস্যাৎ ১৪৪ ধারা রেড এলার্ট কারফিউ,
নির্বুদ্ধি হতবুদ্ধি আর অপরিণামদর্শিতা
আরো না জানা কত শব্দের মানে
বাস্তবিকতায় হাতে কলমে রয়েছে অজানা
আবার হয়তো অর্থ বুঝি বা দেখি তার
কিন্তু স্পর্শে কখনো দেখিনি।
তাইতো সবকিছু বুঝি এভাবেই হয় অবলোকন
যখন হঠাৎ এদের একটি মোদের,
সামনে এসে যায়
তখন বুঝি তার মানে পাই পূর্ণ রায়
একটি একটি করে ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ
হয় কালজয়ী ইতিহাস রচনা
পূর্ব থেকে তরতাজা বর্তমান যে ঘটনা।
প্রশাসকের কাজ হল বহুরূপী শাসন করা
সে তো বিভিন্নভাবে তা করবেই,
অতিরিক্ত বাড়াবাড়ি জুলুম আর জালেম
সবাইও এরা একে একে নিপাত যাবেই
যে কোন প্রকার স্বার্থহীন ত্যাগে,
ত্যাগের মহিমা ধ্রুবতারা হয়ে ভাসবে
 ঐ দূর আকাশে পানে।
অযথায় স্বেচ্ছাচারিতা হঠকারিতা একগুঁয়েমি
রগচটা আগ্রাসী কিম্ভূত কিমাকার সব সময়
সৃষ্টি করে নৈরাজ্য অস্থিরতা ভয় সর্বময়
ভালোকিছু সৃষ্টিশীল সমাজ থেকে নেবে বিদায়
হবে না তো ভালো কিছু গড়া
অন্যায় অবিচার অপরের দোষ খোঁজা রেখে
অবশ্যই নিজেকে এগিয়ে যেতে হবে
আমার তোমার সবার জন্য
সুস্থ নির্ভেজাল শান্তিময় রেষারেষিহীন
অভয় আশ্রম প্রতিষ্ঠার তরে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট