1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ক্ষণিকের তরে ❤️ আলোক বড়ুয়া।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্ষণিকের তরে জন্ম মোদের, বাঁচি অল্পক্ষণ,
তাই তো মোরা বেঁধে রাখি না আমাদের চঞ্চল মন।
বাঁচিবার তরে চেষ্টা করি, বাড়ে না আয়ুষ্কাল,
তাই তো মোরা ভাবনা করি মৃত্যুর পরকাল।

শরীরের তরে ভোজন করি, পাই না কোনো তৃপ্তি,
তাই তো মোরা কষ্ট পাই বিভিন্ন রোগের সৃষ্টি।

সুস্থতার তরে বিশ্রাম করি, কাটে না কোনো ক্লান্তি,
তাই তো মোরা কর্ম করতে হই পরিশ্রান্ত।

সৌন্দর্যের তরে রূপচর্চা করি, বাড়ে না কোনো রূপ,
তাই তো মোরা মেকআপের আড়ালে অন্যকে করাই চুপ।

লজ্জার তরে পোশাক পরি, থাকে না কোনো লজ্জা,
তাই তো মোরা ফ্যাশন করি, বাড়াই সাজসজ্জা।

চোখের তরে চশমা পরি, বাড়ে না কোনো দৃষ্টি,
তাই তো মোদের ভুল দেখাতে খারাপ কর্মের সৃষ্টি।

লাভের তরে ব্যবসা করি, হয় না কোনো লাভ,
তাই তো মোরা ভেজাল করি, চাই না কোনো মাফ।

সুদিনের তরে ধৈর্য ধরি, আসে না কোনো সফলতা,
তাই তো মোরা কাজকর্মে হই বিফলতা।

ভালোর তরে প্রতিবাদ করি, হয় না দাবি পূরণ,
তাই তো মোরা বিজয়ের তরে হাসিমুখে মরণকে করি বরণ।

আত্মার তরে যোগাযোগ করি, থাকে না কোনো বন্ধন,
তাই তো মোরা কষ্ট থেকে সকলে করি ক্রন্দন।

জানার তরে বই পড়ি, বাড়ে না কোনো জ্ঞান,
তাই তো মোরা পিছিয়ে পড়ি সকলের কাছে ম্লান।

স্বর্গের তরে পুণ্য করি, কমে না কোনো পাপ,
তাই তো মোরা জ্ঞানের দরজায় বন্ধ করি কপাট।

পরকালের তরে প্রার্থনা করি, ইহকালে হয় না অনুতাপ,
তাই তো মোরা সব সময় করি নিজের মনস্তাপ।

বিশ্বজগত ভ্রমণ করি, জানা হয় না ঘর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট