
চাহিদা পূরণে শূন্য
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।
আবার আসবে ফিরে শূন্যে থাকা বাম,
কেটে যাবে অন্ধকার পিছে ঘনশ্যাম,
বিদায়ে ঝরবে কিছু মানুষের ঘাম,
কচুরিপানায় ভর্তি সবাই হারাম।
রাম রহিমে বিবাদ শুরু নিত্যকাম,
আগ্ বাড়িয়ে ঝগড়া দিতে হবে দাম,
ফুলের মধু ভক্ষণে দুজনের নাম,
শিল্প কারখানা বন্ধ সম্পত্তি নিলাম।
ঝুলি কাঁধে ভোট ভিক্ষা মুখে হরে রাম,
কেউ চেটে কেউ চুষে খেয়ে সাজে ভাম,
সব শেয়ালে এক রা রটেছে দুর্নাম,
চালাকিতে বুদ্ধিভর্তি চায় সে সেলাম।
কৃষি ভিত্তি শিল্প হবে ভবিষ্যত্ ধাম,
পরিবর্তনে এবার শূন্যেরা আগাম।