1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

তোমার উদ্দেশ্যে সাদা পাতা/ বলরাম সূত্রধর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
আমি কবি নই
তাই মনের কোণে জমানো কষ্টগুলো
তোমাকে লিখতে পারিনা।
যদি কোন দিন ভালবেসে থাক
যদি কোন দিন ভালবাসা যায় চলে
তার অব্যক্ত বেদন টুকু যদি মনে পড়ে।
যদি কোন দিন কোন ক্ষণে
স্নিগ্ধ কোন গোধুলী বেলায়,
যদি ব্যস্ত কাজের ভিরে
অলস কোন দূপুরে
বৃষ্ট-ভেজা বিরোহী সন্ধায়
মনে পড়ে।
যদি কোন এক পথের বাঁকে
হঠৎ কোন স্মৃতি এসে
মনের অজান্তে তোমায়
স্মৃতি-আবেশে জড়ায়।
যদি ঘৃনাভরেও মনে পড়ে
প্রত্যাখ্যাত সেই ভালবাসা।
তবে, ক্ষোভ করে হলেও লিখ
তোমার বিদ্বেষের যত কথা।
আমি কবি নই
প্রেমিক হতে চেয়েও
প্রেমিক হতে পারিনি।
তাই, লিখতে গিয়েও
লিখতে পারিনি
মনের কথাগুলো;
যদি চাও লিখে নিও
তোমার মত করে।
ইতি –
তোমার সাদা পাতা!
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট