1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কবিগুরু/ স্বর্ণা তালুকদার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ছোট্ট ঘরে বড় আকাশ,
কলম হাতে কবি বসে।
সুরে সুরে গান বাঁধে,
কথায় কথা ফুল ফোটে।
কবিগুরু তোমায় শ্রদ্ধা জানাই

“আমার মাথা নত করে দাও”
বলেন তিনি বিশ্ব জুড়ে।
শিউলি, কদম, কাশের বনে
তার কবিতা যায় ঘুরে।

বিশ্বভারতীর শান্তিনিকেতন,
আমের বনে ক্লাস বসে।
খোলা আকাশ পাঠশালা তার,
মনটা ডানা মেলে ভাসে।

নোবেল এনে দেশের মুখ
উজ্জ্বল করে দিলেন যিনি,
তিনিই তো আমাদের রবি,
“গুরুদেব” নামে চিনি।

গানে গানে, কবিতায়,
তিনি আছেন ঘরে ঘরে।
বর্ষা আসে, শরৎ আসে,
রবি ঠাকুর হৃদয় ভরে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট