
কাঁদতে কাঁদতে মৃত্যুর দুয়ারে এসে
অস্তিত্বের প্রশ্নে শিখে যায় হাসতে,
ঝরতে ঝরতে মেঘ, জাগে রবি-শশী
খুশির স্রোতে নিচ্ছিদ্র গগনে ভাসতে।
ক্লেশ-ক্লেদ বিষন্নতা ঘিরে রাখতে
পারে না হৃদপিণ্ড দশক বা যুগ,
দম বন্ধ হওয়া সময় নিস্প্রাণ অবয়ব
কাল ক্ষণ, বেঁচে থাকার আর্তিতে
মোড় ঘুরে চায়, বিলুপ্তি মিনতি ধুকপুক।
অপেক্ষা প্রহর রূপান্তর প্রতিক্ষায়
নিরবধি ঘুর্ণন চলে করোটির কোটরে,
দুরন্ত আবেগে প্রতিক্ষারা হাতরায়
দিশাহীন কাতরায় মহাকালের গতরে ।
Like this:
Like Loading...
Related