1. news@rodrodipto.online : rodrodipto online : rodrodipto online
  2. info@www.rodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

জীবন বৃক্ষের শেষ পরিমাপ / প্রফেসর তুষার কান্তি বড়ুয়া

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বেঁচে থাকতে বৃক্ষ যেমন পাতায় পাতায় ঢাকা,
বোঝা যায় না ভেতরটাতে লুকিয়ে কী তার রাখা।
কখনো সে ছায়া দেয়, কখনো বা ফল,
কখনো বা ঝড়ের বুকে দেখায় মনের বল।
অবশেষে কাটার পরে যখন সে নেয় বিদায়,
কঠিন কাঠে চিহ্ন তাহার আসল রূপ দেখায়।
কতটা তার পরিধি আর কতটা তার দাম,
তখনই তো সার্থক হয় তাহার বৃক্ষ নাম।
মানুষও ঠিক তেমনি এক অচিন তরুর মতো,
বুকের ভেতর বয়ে বেড়ায় গোপন আশা যত।
বেঁচে থাকতে মেকি আলোয় আড়াল করে মুখ,
মুখোশ প’রে হাসে কত, গোনে ক্ষণিক সুখ।
অবশেষে নিভে যখন চোখের শেষ আলো,
জগৎ তখন হিসেব কষে—কেমন মন্দের ভালো।
স্বার্থ শেষের সেই বিচারে খাটি সোনা চেনা যায়,
মানুষ তাহার আসল মূল্য মৃত্যুর পর পায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট